infoamaderdin@gmail.com শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর চাকলা গ্রামে পাগলা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুরা হলো- দেবীনগর ইউনিয়নের মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুল ইসলামের মেয়ে শরিফা (১২) এবং নেজাম আলীর দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।

তিনি জানান, দুপুরে মরা নদীর ধারে বন্যার পানিতে গোসল করতে গিয়ে পাঁচ শিশু পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন শিশু চর চাকলা এলাকায় মরা পাগলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারের চেষ্টা শুরু করেন। পরে পাঁচ শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অনলাইনসংবাদপত্র

চর চাকলা এলাকার ইউপি সদস্য মজিবুর রহমান জানান, কয়েকজন শিশু নদীতে গোসল করতে নেমেছিল। এ সময় একে একে পাঁচ শিশু পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর