infoamaderdin@gmail.com মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

একটু বৃষ্টিতেই রাস্তায় ড্রেনের ময়লা, নীরব পৌর কর্তৃপক্ষ: কিশোরগঞ্জের হয়বত নগরে চরম জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ১৪:০৭ পিএম

কিশোরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হয়বত নগর সাহেব বাড়ি মসজিদ সংলগ্ন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল চিত্র স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই ড্রেনের ময়লা-আবর্জনা ও পচা পানি উপচে রাস্তায় চলে আসছে।

এতে একদিকে যেমন জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে, অন্যদিকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে শত শত পথচারী, মুসল্লি ও শিক্ষার্থীকে।

সরেজমিনে দেখা যায়, ড্রেনের বিভিন্ন অংশে পলি ও আবর্জনা জমে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই ড্রেন উপচে নোংরা পানি পুরো সড়কে ছড়িয়ে পড়ে। রাস্তার বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় জমে থাকা নোংরা পানি চলাচলকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও কার্যকর কোনো সংস্কার উদ্যোগ চোখে পড়েনি। একাধিকবার সংশ্লিষ্টদের অবহিত করা হলেও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।

এলাকাবাসীর ভাষ্য, মসজিদ সংলগ্ন হওয়ায় প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে মুসল্লিদের এই সড়ক ব্যবহার করতে হয়। এছাড়া শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদেরও একই পথ দিয়ে চলাচল করতে হয়। কিন্তু বৃষ্টির সময় ড্রেনের পচা পানি রাস্তায় ছড়িয়ে পড়ায় অনেকেই বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করেন।

স্বাস্থ্যঝুঁকির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, ড্রেনের দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে।

এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তা পুনর্নির্মাণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে ভোগান্তির অবসান ঘটবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

একটু বৃষ্টিতেই রাস্তায় ড্রেনের ময়লা, নীরব পৌর কর্তৃপক্ষ: কিশোরগঞ্জের হয়বত নগরে চরম জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ১৪:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর