রাজধানীসহ সারা দেশে আরো কয়েক দিন ভারি বৃষ্টির আশঙ্কা
রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী ১২ জুলাই পর্যন্ত ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ১৩ জুলাই থেকে আবহাওয়া স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে জুলাই মাসজুড়ে মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) আবহাওয়া অফিসে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ।
তিনি বলেন, ‘ভারি বৃষ্টির সতর্কতা ৬টি বিভাগ থেকে বাড়িয়ে ৮টি বিভাগে দেওয়া হয়েছে। এ ছাড়া ভারি বৃষ্টির ফলে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।’
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩২৯ মিলি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের আমবাগানে। এ ছাড়া সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: