infoamaderdin@gmail.com বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩

সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

হাবিবুল্লাহ্ সরকার প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

আসন্ন মৌসুমী বন্যার সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH) নিশ্চিত করতে গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ইউনিসেফের উদ্যোগে WASH Sector Anticipatory Action (AA) কার্যক্রম বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এ ওরিয়েন্টেশনে স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. খোকন রানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ওরিয়েন্টেশনে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে. এম. ইফতেখারুল ইসলাম, প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান, তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম (লেবু), সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এ. মান্নান আকন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ওরিয়েন্টেশনে বন্যার আগাম প্রস্তুতি, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, স্যানিটেশন সুবিধা নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

হাবিবুল্লাহ্ সরকার

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর