infoamaderdin@gmail.com বুধবার, ৮ জুলাই ২০২৬
২৪ আষাঢ় ১৪৩৩

মান্দায় স্কুল মাঠ ভরাটের নামে টিআর প্রকল্পের অর্থ হরিলুট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬ ১৮:০৭ পিএম

নওগাঁর মান্দায় স্কুলে মাঠ ভরাটের নামে টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের অর্থ হরিলোটের অভিযোগ উঠেছে। উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নের বড় চকচম্পক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের নামে এ অর্থ হরিলুট করা হয়।

সরজমিনে গেলে স্থানীয়রা জানান, ২০২৫-২০২৬ অর্থ বছরের টিআর প্রকল্পের ২ লক্ষ টাকা মাঠ ভরাটের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বরাদ্দকৃত অর্থের টাকা দিয়ে নাম মাত্র লোক দেখানো কাজ করে সমুদয় অর্থ হরিলুট করেছেন প্রকল্পের সভাপতি। স্থানীয়রা আরো জানান, দায়সারা ভাবে স্কুল মাঠে কয়েক গাড়ি মাটির ফেলে ট্রাক্টর দিয়ে চাষ করে কাজ সমাপ্ত করে দেন।

মাঠ ভরাটের ব্যাপারে বড় চকচম্পক গ্রামের বাবুল হোসেন বলেন, প্রকল্পের সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহমুদ আলম দায়সারা কাজ মাটি ভরাট করেছেন। এরপর ট্রাক্টর দিয়ে স্কুলের মাঠে হালচাষ করে কাজ সমাপ্ত করেন। সহকারি শিক্ষক সোহেল মাষ্টারের ক্ষমতায় দায়সারা কাজ করে সব টাকা পকেটস্থ করেছেন।

স্থানীয় জয়বুর রহমান নামে এক ব্যক্তি বলেন, মাঠের উচু অংশের মাটি ট্রাক্টর দিয়ে চাষ করে মাঠ সমতল করে বিল তুলে নিয়েছেন। কয়েক গাড়ি কাদা মাটি মিশ্রণ করে মাঠ ভরাটের কাজ শেষ করেছেন।

এবিষয়ে প্রকল্পের সভাপতি মাহমুদ আলম বলেন, মাঠ ভরাটের জন্য ৮০ গাড়ি মাটি ফেলা হয়েছে। পরবর্তী সময় মাঠ ভরাটের আরো কাজ করা হবে। মাঠ ভরাটের টাকা আত্মসাতের কথা জানতে চাইলে তিনি সরাসরি সাক্ষাতের কথা বলে ফোন কেটে দেন।

এ প্রসঙ্গে প্রকল্প কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, এমপি মহোদয়ের পক্ষ থেকে মাঠ ভরাটের জন্য টিআর প্রকল্পের ২ লক্ষ টাকার একটি বরাদ্দ দেওয়া হয়েছে। সঠিকভাবে কাজ সম্পন্ন না হলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

মান্দায় স্কুল মাঠ ভরাটের নামে টিআর প্রকল্পের অর্থ হরিলুট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬ ১৮:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর