infoamaderdin@gmail.com মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

মো. শাহ ইমরান খান প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৬ ১৭:০৮ পিএম

কচুয়া উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জনাব অমিত রায় কল্লোলের সঙ্গে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় সাংবাদিকরা নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কচুয়ার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব অমিত রায় কল্লোল কচুয়ার উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকরা তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং তাঁর সফলতা কামনা করেন।এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম, কচুয়া কন্ঠের সম্পাদক হাবিবুল্লাহ হাবিব (হাবিব ভেন্ডার),কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিম, সাধারণ সম্পাদক এমদাদ উল্যাহ, সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল হোসেন, দৈনিক আমাদের দিন পত্রিকার কচুয়া প্রতিনিধি মো শাহ ইমরান খান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

মো. শাহ ইমরান খান

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৬ ১৭:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর