নবাবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বিগত মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, বন বিভাগের জায়গা দখলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এসব সমস্যা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ৯টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় নবাবগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আপনার মূল্যবান মতামত দিন: