infoamaderdin@gmail.com শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩

৫ মাস পর কবর থেকে তোলা পীর শামীমের মরদেহ ফের নিজ কবরে পুনঃস্থাপন

ওহিদুল ইসলাম নেন্টু মোল্লা প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৯ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ‘পীর’ শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দাফন করা লাশ দীর্ঘ পাঁচ মাস পর কবর থেকে তুলে তাঁর দরবারে দাফনের অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ দরবারে গিয়ে লাশটি উদ্ধার করে শনিবার বিকেলে আগের কবরস্থানে নিয়ে পুনঃস্থাপন করেছে।

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে পীর শামীমের কয়েকজন ভক্ত কবরস্থান থেকে লাশ তুলে তাঁর দরবারে নিয়ে পুনরায় দাফন করেন।

বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পীর শামীম নিহত হওয়ার পর থেকেই তাঁর ভক্তদের একটি অংশ কবর থেকে লাশ তুলে দরবারে দাফনের চেষ্টা করে আসছিলেন। এ কারণে তাঁকে দাফনের পর বেশ কিছুদিন কবরস্থানে পুলিশ পাহারা দেওয়া হয়েছিল। তবে শুক্রবার রাতে কোনো এক সময় কবর থেকে লাশ তুলে দরবারে নিয়ে দাফন করা হয়।

পীর শামীমের ভাই মো. ফজলুর রহমান সান্টু বলেন, রাতের আঁধারে কারা কীভাবে কবরস্থান থেকে লাশ উত্তোলন করে দরবারে নিয়ে গেছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, কবরস্থান থেকে পীর শামীমের লাশ তুলে দরবারে দাফন করা হয়েছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে দরবার থেকে লাশটি উত্তোলন করে শনিবার বিকেল ৫টার দিকে আগের কবরস্থানে নিজ কবরে পুনঃস্থাপন করা হয়।

ওসি বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস বলেন, কবরস্থান থেকে লাশ উত্তোলন করে দরবারে দাফনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে লাশটি আগের কবরস্থানে পুনরায় দাফনের ব্যবস্থা করা হয়। এ ঘটনায় জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

৫ মাস পর কবর থেকে তোলা পীর শামীমের মরদেহ ফের নিজ কবরে পুনঃস্থাপন

ওহিদুল ইসলাম নেন্টু মোল্লা

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৯ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর