infoamaderdin@gmail.com মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

‎নজরুলচর্চায় অবদানের স্বীকৃতি

‘নজরুল পদক-২০২৬’ পেলেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎মো: মুশফিকুর রহমান তুহিন‎ প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৬ ১২:০৮ পিএম

‎‎নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সম্মাননা ‘নজরুল পদক-২০২৬’ দেওয়া হয় দুই গুণী ব্যক্তিকে। আজ সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নজরুলজয়ন্তী উদযাপনের বিশেষ পর্বে তাদের হাতে এই পদক তুলে দেওয়া হয়।

‎‎পদকের জন্য মনোনীতরা হলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, নজরুল গবেষক ও সাংবাদিক আবদুল হাই শিকদার এবং নজরুলসংগীতশিল্পী শবনম মুশতারী।

‎তবে অসুস্থতার কারণে পদক গ্রহণ করতে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি শবনম মুশতারী। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার পদকটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে বলে জানা গেছে।

‎আবদুল হাই শিকদার ১৯৫৭ সালের ১ জানুয়ারি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে দৈনিক যুগান্তরের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কবি ও ছড়াকার হিসেবে ব্যাপক পরিচিত আবদুল হাই শিকদার একজন নজরুল গবেষক। জাতীয় কবির ওপর তিনি ডজনখানেক গ্রন্থ রচনা করেছেন। ২০০১ সালে সরকার তাকে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেয়। বাংলা একাডেমি পদক ও সম্মাননায় ভূষিত আবদুল হাই শিকদারের গ্রন্থের সংখ্যা শতাধিক।

‎অন্যদিকে শবনম মুশতারী নওগাঁর বদলগাছী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিগত কয়েক দশক ধরে বাংলাদেশে নজরুলচর্চা ও প্রসারে অনন্য অবদান রেখে চলেছেন। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি ১৯৯৭ সালে একুশে পদকে ভূষিত হন।

‎শবনম মুশতারীর বাবা কবি তালিম হোসেন নজরুল একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা এবং মা মাফরুহা চৌধুরী একজন বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক ছিলেন। তার ছোট দুই বোন ইয়াসমিন মুশতারী ও পারভীন মুশতারীও নজরুলসংগীতশিল্পী।

‎এর আগে গত ১৯ আগস্ট জাককানইবিতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ‘নজরুল পদক-২০২৬’ প্রদান কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে গবেষণায় আবদুল হাই শিকদারকে এবং সংগীতে শবনম মুশতারীকে এ পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

‎জাককানইবি নজরুলচর্চা, গবেষণা ও সংগীতে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানাতে প্রতিবছর ‘নজরুল পদক’ প্রদান করে থাকে। সাধারণত ‘নজরুলসংগীত’ ও ‘নজরুল গবেষণা’ দুটি বিভাগে এ পদক প্রদান করা হয়।

‎প্রসঙ্গত, এ বছর ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত জাককানইবিতে ঈদুল আজহার ছুটি থাকায় এবার ২৫ মে নজরুলজয়ন্তী উদযাপন হয়নি। তবে ওই দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

‎নজরুলচর্চায় অবদানের স্বীকৃতি

‘নজরুল পদক-২০২৬’ পেলেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎মো: মুশফিকুর রহমান তুহিন‎

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৬ ১২:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর