মনিরামপুরে বাওড় থেকে ভাসমান মরদেহ উদ্ধার
যশোরের মনিরামপুর উপজেলার ১০নং মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা বাওড়ের রামপুর ঘাট এলাকা থেকে মহসিন আলম (২০) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের (ওসি) কামাল হোসেনের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মহসিন আলম উপজেলার ১১নং চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের জাহেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত ইঞ্জিন ভ্যানচালক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ভ্যান নিয়ে শয়লা বাজারের যাওয়ার পর সে নিখোঁজ হয়।
ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার ভ্যানটি ছিনিয়ে নিয়ে গেছে এবং পরবর্তীতে তার মরদেহটি বাওড়ে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ও স্থানীয়দের পক্ষ থেকে পরবর্তী আইনগত প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঘটনার ব্যাপারে কামাল হোসেন (ওসি) জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। ঘটনার সাথে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মূল্যবান মতামত দিন: