infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩

নওগাঁ পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সাংবাদিকদের স্মারকলিপি

তৌফিক তাপস প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

নওগাঁ পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক গোলাম মো. আজমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে এবং জেলা প্রশাসকের মাধ্যমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হাঁসাইগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র নিয়ে প্রতিবেদন প্রস্তুত করছিলেন স্থানীয় সাংবাদিকরা। এরই অংশ হিসেবে গত ১৯ জুলাই দুপুরে তথ্যচিত্র সংগ্রহ ও বক্তব্য নিতে গেলে উপপরিচালক গোলাম মো. আজম সহযোগিতা না করে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং প্রকাশ্যে মামলা করার হুমকি দেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা উপপরিচালক গোলাম মো. আজমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন।

স্মারকলিপি প্রদানকালে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল করিম তরফদার, কার্যনির্বাহী সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ চৌধুরী, এ কে সাজুসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেওয়া অভিযোগটি যথাযথভাবে প্রেরণ করা হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

নওগাঁ পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সাংবাদিকদের স্মারকলিপি

তৌফিক তাপস

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর