infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩

মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ডে পুড়ল ওসির কক্ষ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

মানিকগঞ্জ সদর থানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেনের অফিসকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ অফিস সূত্রে জানা যায়, বিকেল ৩টা ৫৫ মিনিটে সদর থানায় আগুন লাগার খবর পেয়ে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ঘরে থাকা টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মানিকগঞ্জ সদর স্টেশনের স্টেশন অফিসার আদম আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কক্ষে থাকা একটি টেলিভিশন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৩-৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারায় তা থানার অন্য কক্ষে ছড়িয়ে পড়েনি।’

ওসি মনির হোসেন বলেন, ‘আমি অফিসকক্ষ থেকে বের হয়ে পুলিশ অফিসে যাওয়ার কিছুক্ষণ পর খবর পাই, আমার কক্ষে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি আমার অফিসকক্ষের সবকিছু পুড়ে গেছে। টিভি, এসি এবং অফিসের বিভিন্ন আসবাবপত্র আগুনে নষ্ট হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ডে পুড়ল ওসির কক্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর