infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা মোদীর

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে ফাস্ট-ট্র্যাক আদালত স্থাপনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদী বলেন, দেশের যুবসমাজ ও তাদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

মোদী জানান, এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক্স পোস্টে প্রধানমন্ত্রী আরও বলেন, যারা দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম এবং বিশেষ করে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। সেই প্রেক্ষাপটেই সরকারের পক্ষ থেকে এই কঠোর পদক্ষেপের ঘোষণা এসেছে।

এদিকে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বুধবার (২২ জুলাই) গভীর রাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এই প্রথম বড় পরিসরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টি ইতোমধ্যে দেশটির জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলেছে। বিরোধী দলগুলোও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সংসদের চলমান বর্ষাকালীন অধিবেশনে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা মোদীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর