infoamaderdin@gmail.com বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩

টানা সপ্তমবার ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম

বিশ্বখ্যাত ‘টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট’ থেকে টানা সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ (শীর্ষ নিয়োগকর্তা) স্বীকৃতি অর্জন করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি (বিএটি বাংলাদেশ)। এর মাধ্যমে দেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে টানা সপ্তমবারের মতো এই গৌরবময় স্বীকৃতি অর্জনের কৃতিত্ব ধরে রাখল কোম্পানিটি।

বিশ্বব্যাপী মানবসম্পদ ব্যবস্থাপনা ও কর্মপরিবেশের উৎকর্ষ মূল্যায়নের জন্য পরিচিত ‘টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট’। প্রতিষ্ঠানটি বিভিন্ন কোম্পানির জনবল কৌশল, কর্মপরিবেশ, মেধাবী কর্মী নিয়োগ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি এবং কর্মীদের কল্যাণসহ সামগ্রিক মানবসম্পদ ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে এই মূল্যায়ন ও স্বীকৃতি দিয়ে থাকে।

এ বছরের মূল্যায়নে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিএটি বাংলাদেশ সব কটি বিভাগেই শীর্ষ স্কোর অর্জনকারীদের অন্যতম ছিল। বিশেষ করে নেতৃত্ব বিকাশ, মানবসম্পদ ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর, কর্মীদের কল্যাণ নিশ্চিতকরণ এবং কর্মী সম্পৃক্ততা জোরদারে প্রতিষ্ঠানটির ধারাবাহিক উদ্যোগ এই স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ অর্জন প্রসঙ্গে বিএটি বাংলাদেশের হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ বলেন, “টপ এমপ্লয়ার সনদ আমাদের নীতি ও কার্যপ্রণালিগুলোকে একটি বৈশ্বিক মানদণ্ডের বিপরীতে মূল্যায়ন করতে সহায়তা করে। একই সঙ্গে এটি আমাদের আরও এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে—যাতে আমরা আমাদের কর্মীদের পেশাদার জীবনের প্রতিটি ধাপে ধারাবাহিকভাবে পর্যালোচনা, পরিমার্জন ও সমর্থন জোগাতে পারি।” তিনি আরও বলেন, সপ্তমবারের মতো এই স্বীকৃতি অর্জন কর্মীদের জন্য একটি আদর্শ কর্মপরিবেশ গড়ে তোলার প্রতি বিএটি বাংলাদেশের ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন, যেখানে কর্মীরা নিজেদের সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী বিকশিত হতে পারেন।

টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউটের মূল্যায়নে বিএটি বাংলাদেশের শক্তিশালী নিয়োগদাতা ব্র্যান্ড ইমেজ, মেধাবী জনবল আকর্ষণ ও ধরে রাখার সক্ষমতা এবং নতুন কর্মীদের জন্য সুসংগঠিত অনবোর্ডিং (পরিচিতকরণ) ব্যবস্থার প্রশংসা করা হয়েছে। পাশাপাশি মেধাবী জনবল আকর্ষণ এবং কর্মী উন্নয়ন—এই দুটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন সূচকেও প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য স্কোর অর্জন করেছে, যা দেশের অন্যতম শীর্ষ নিয়োগদাতা হিসেবে বিএটি বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

টানা সপ্তমবার ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর