infoamaderdin@gmail.com রবিবার, ১৯ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় শিক্ষামন্ত্রী

আমাদের নিয়ে যে যতই ট্রল করুক না কেন, আমরা আমাদের দায়িত্ব থেকে পিছিয়ে যাব না:

তৌফিক তাপস প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ ২১:০৭ পিএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতের মানোন্নয়ন ও টেকসই উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, "আমাদের নিয়ে যে যতই ট্রল করুক না কেন, আমরা আমাদের দায়িত্ব থেকে পিছিয়ে যাব না।"

শনিবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিক উদ্যোগে শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে এবং আগামীতে বাংলাদেশ শিক্ষার হাবে পরিণত হবে।

তিনি বলেন, এই বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পড়তে আসবে। আমরা সেই আদলেই ইউনিভার্সিটি বানাচ্ছি। আমরা জানি বাংলাদেশের ছাত্ররা মেধাবী, আমরা দেখেছি বাংলাদেশের ছাত্ররা বাইরের দেশে পড়তে গিয়ে অনেক সুনাম অর্জন করেছে। তবে আমরা কেন পারবো না এই এডুকেশন হাব করতে ! আমরা কেন পারবো না বৃটিশদের মতো ৪০ বা ১০০ বিলিয়ন ব্যাবসা করতে ! এটাই হবে আমাদের বড় সম্পদ।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা: হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল- মামুন, মাউশির মহাপরিচালক অধ্যাপক ডক্টর খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল, নওগাঁ ২ আসনের সংসদ সদস্য এনামুল হক, ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, ৪ আসনের সংসদ সদস্য ডাঃ একরামুল বাড়ী টিপু, ৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, ৬ আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের ৮০ জন ছাত্রকে বৃক্ষ উপহার দিয়ে বরণ করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

নওগাঁয় শিক্ষামন্ত্রী

আমাদের নিয়ে যে যতই ট্রল করুক না কেন, আমরা আমাদের দায়িত্ব থেকে পিছিয়ে যাব না:

তৌফিক তাপস

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ ২১:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর