infoamaderdin@gmail.com শনিবার, ১৮ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন, দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা (২১) নামে এক নারী বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। বরখাস্তদের মধ্যে দুইজন মেট্রন ও পাঁচজন মহিলা কারারক্ষী রয়েছেন।

শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ। তিনি জানান, ঘটনার তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শুক্রবার সংশ্লিষ্ট সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা এবং মেট্রন রেহেনা। এছাড়া মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমাকেও বরখাস্ত করা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বপ্রাপ্ত মেট্রনদের তদারকির ঘাটতির সুযোগ নিয়ে বন্দি রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা এবং মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।

ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে ব্যাপক তল্লাশি চালালেও রিম্পার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে গেছেন।

এ ঘটনায় শুক্রবার রাতে কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। একই সঙ্গে পলাতক বন্দিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলমান রয়েছে। তদন্তে আরও কারও গাফিলতি বা দায় প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন, দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর