infoamaderdin@gmail.com রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩

মনিরামপুরে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ইয়াবাসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

যশোরের মনিরামপুরে পুলিশের পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ানসুটার উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর থেকে ওয়ানসুটার উদ্ধার করা হয় এবং খেদাপাড়া এলাকা থেকে ইয়াবাসহ হাফিজুর রহমান নামে এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় পৃথক দুইটি মামলা করা হয়েছে।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২ টার দিকে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার খানপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের বাড়ির বাহিরের বাথরুমের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মরিচাপড়া(পুরাতন) ওয়ানসুটার গান উদ্ধার করে। তবে এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এসআই অলোক বিশ্বাস বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি অস্ত্র আইনে মামলা করেন।

অপরদিকে রাত ১১ টার দিকে খেদাপাড়া পুলিশ ফাড়ির সদস্যরা এলাকায় নিয়মিত টহলের সময় হাফিজুর রহমান নামে এক যুবককে ১৬ পিচ ইয়াবাসহ আটক করে। হাফিজুর রহমান ঝাপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত সদর আলীর ছেলে।

ওসি আবু সাঈদ জানান, হাফিজুর রহমানের বিরুদ্ধে এলাকায় গাজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রয়ের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হযেছে। রোববার সকালে হাফিজুরকে আদালতে চালান দেওয়া হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

মনিরামপুরে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ইয়াবাসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর