infoamaderdin@gmail.com বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, ৯৯৯ ফোনকলে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬ ১৪:০৭ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করার সময় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ভুক্তভোগীদের উদ্ধার এবং অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সোমবার (২৭ জুলাই) রাত ১১টায় শরীয়তপুরের নড়িয়া থানাধীন আচুড়া গ্রামের জনৈক আজিজ ঢালীর বাগান থেকে একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান যে, সেখানে কয়েকজন দুর্বৃত্ত মিলে এক ব্যক্তিকে আটকে রেখেছে এবং এক নারীকে নির্যাতন করছে। তাৎক্ষণিকভাবে নড়িয়া থানাকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।’

আনোয়ার সাত্তার বলেন, ‘ভিক্টিমের স্বামী রাজিব আহমেদ খানকে তার পরিচিত হযরত আলী খন্দকার নামে একজন লোক মোবাইলফোনে আজিজ ঢালীর বাগানে যাওয়ার কথা বলে। রাজিব আহমেদ খান ঘটনাস্থলে গেলে হযরত আলী, খন্দকার রাব্বি ও ইমন খন্দকারসহ আরও অজ্ঞাত ৩-৪ জন মিলে ভিক্টিমের স্বামীকে বেঁধে ফেলে বলেন ‘তোর স্ত্রীকে ফোন দিয়ে টাকা নিয়ে আসতে বল, তাহলে তোকে আমরা ছেড়ে দেব।’

এরপর কলার তার স্ত্রীকে (২৫) ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন। তখন ভিক্টিমকে দুই ব্যক্তি আটিপাড়া থেকে একটি অটোযোগে ঘটনাস্থলে এনে ভিক্টিমের স্বামীকে মারধর করে হযরত আলী খন্দকার ও মো. রাব্বি ভিক্টিমকে জোরপূর্বক ধর্ষণ করে।

তিনি বলেন, ‘৯৯৯ থেকে খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ভিক্টিম ও ভিক্টিমের স্বামীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। এ সময় এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত হযরত আলী খন্দকার (৪২), মো. রাব্বি (২৮) এবং সহযোগী আসামি ইমন খন্দকারকে (২৬) গ্রেফতার করা হয়। এ ঘটনায় একটি মামলায় আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, ৯৯৯ ফোনকলে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬ ১৪:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর