infoamaderdin@gmail.com শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩

এআই দিয়ে রায় লেখা যাবে না, বিচারকদের সতর্ক করলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৬ ১৭:০৮ পিএম

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী -ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কোনো বিচারক রায় লিখতে পারবেন না- বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

তিনি বলেন, এআই নানা কাজে সহায়ক হলেও বিচারিক রায় লেখার ক্ষেত্রে এর ব্যবহার অনুচিত।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত ‘এআই গভর্নেন্স সামার স্কুল ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, একটি রায় লিখতে বিচারককে তিনটি বিষয় বিবেচনায় নিতে হয়। প্রথমত, মামলার প্রকৃত ঘটনা বা তথ্য (ফ্যাক্টস), দ্বিতীয়ত, সেই ঘটনার সঙ্গে প্রযোজ্য আইন এবং সর্বশেষ নিজের বিচারবোধ ও বিবেক। তার ভাষায়, একজন বিচারকের বিবেক ও চিন্তাশক্তির বিকল্প কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা হতে পারে না।

তিনি আরও বলেন, বিচারককে নিজের জ্ঞান, বুদ্ধি ও আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাতে হয়। মানুষ যদি নিজের চিন্তাশক্তি হারিয়ে ফেলে, তবে বিচারিক প্রক্রিয়ার মূল ভিত্তিই দুর্বল হয়ে পড়বে।

এআই ব্যবহারের ঝুঁকির একটি উদাহরণ তুলে ধরে প্রধান বিচারপতি জানান, সম্প্রতি ইংল্যান্ডে এআইয়ের সহায়তায় একটি রায় লেখা হয়েছিল। পরে দেখা যায়, সেখানে যে নজির (রেফারেন্স) উল্লেখ করা হয়েছে, তার কোনো অস্তিত্বই নেই। তাই এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এর অপব্যবহার যেন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ড. মোহাম্মদ একরামুল হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাসনোভা শেলী।

স্বাগত বক্তব্যে ব্যারিস্টার তাসনোভা শেলী বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এআই ব্যবহারের সুযোগ রয়েছে। তবে এ প্রযুক্তির ব্যবহার যেন দেশের ইতিহাস, ঐতিহ্য ও মূল্যবোধকে আড়াল না করে, সে বিষয়ে সচেতন থাকতে হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

এআই দিয়ে রায় লেখা যাবে না, বিচারকদের সতর্ক করলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৬ ১৭:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর