infoamaderdin@gmail.com বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩

নবাবগঞ্জে জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ১৬:০৭ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দিনব্যাপী এক "জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা" শুরু হয়েছে।

​বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা মডেল মসজিদ প্রশিক্ষণ হল রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। 'সমান আওয়াজ প্রকল্প, নবাবগঞ্জ'-এর আয়োজনে এই অনুষ্ঠানটি আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে। খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর বাস্তবায়নে অনুষ্ঠিত এই কর্মশালায় কোডি ইনস্টিটিউট অব সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (Global Affairs Canada) সার্বিক সহায়তা প্রদান করছে।

​উদ্বোধনী অধিবেশনে বক্তারা নারী ও সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমে তাদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জেন্ডার সমতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। স্টেকহোল্ডারদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কীভাবে স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয় কর্মশালায়।

​অনুষ্ঠানে সিসিডিবির 'সমান আওয়াজ' প্রকল্পের এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন, হেড অফিসের মনিটরিং অফিসার ইবনে আজম বাধনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি, সিসিডিবি-এর সিএসও সদস্য ও যুব প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

নবাবগঞ্জে জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ১৬:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর