infoamaderdin@gmail.com বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩

রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ১৭:০৭ পিএম

রাজধানীর বংশালে আলু বাজারে একটি সেলুনে এসি বিস্ফোরণে নাপিত এবং কাস্টমারসহ ১০ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে আলু বাজার এলাকার আরমান সেলুনে এই ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিদের রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। দগ্ধ ব্যক্তিরা হলেন- নাপিত, সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬) ও আরমান (৩৭)। কাস্টমার মো. ফারুক (৩৫), রিনকো (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫) ও সাকিব (১৭)।

দগ্ধরা জানান, রাত ১টার দিকে হঠাৎ করেই সেলুনের এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় সেলুনে থাকা সবাই আগুনে দগ্ধ হন। এরপর আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সামশেদের শরীরের ১৫ শতাংশ, ফারুকের ৫০ শতাংশ, রিনকোর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ ও সাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধ একজনকে একজনকে অবজরভেশনে রাখা হয়েছে। বাকি ৯ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ১৭:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর