infoamaderdin@gmail.com মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩

আগামী ২২ আগস্ট অনুষ্ঠিত হবে বার কাউন্সিলের এনরোলমেন্ট লিখিত পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬ ১৮:০৭ পিএম

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট (তালিকাভুক্তি) লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ আগস্ট (শনিবার) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা বিরতিহীনভাবে এ পরীক্ষা চলবে।

মঙ্গলবার (৭ জুলাই, ২০২৬) বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ জুলাই অনুষ্ঠিত বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এই তারিখ নির্ধারণ করা হয়েছে। গত ১২ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ (MCQ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা: লিখিত পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক সকল প্রার্থীকে অবশ্যই নির্ধারিত ওয়েব লিংক (bar.teletalk.com.bd) ব্যবহার করে নিজ নিজ তথ্য বা প্রোফাইল সাবমিট করতে হবে। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, প্রোফাইল সাবমিট না করলে সংশ্লিষ্ট প্রার্থীকে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ইস্যু করা হবে না।

এছাড়া, বিধি অনুযায়ী লিখিত পরীক্ষার রি-অ্যাপিয়ার (Re-appear) প্রার্থীদের অনলাইন ফরম পূরণ, ফি প্রদান এবং নিয়মিত প্রার্থীদের প্রোফাইল সাবমিট সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

পরীক্ষা সংক্রান্ত পরবর্তী সকল বিজ্ঞপ্তি ও তথ্য বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট (www.barcouncil.gov.bd) থেকে জানা যাবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

আগামী ২২ আগস্ট অনুষ্ঠিত হবে বার কাউন্সিলের এনরোলমেন্ট লিখিত পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬ ১৮:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর