infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

সক্রিয় ছাত্রলীগ কর্মী এখন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির সদস্য

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৬ ২০:০৮ পিএম

ফেনী জেলার ফুলগাজী উপজেলা ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন নাঈম উদ্দিন ওপি। তার কমিটিতে অন্তর্ভুক্তি ঘিরে ইতোমধ্যে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, নাঈম উদ্দিন ওপি অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। বিভিন্ন সময় ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বিভিন্ন ছবি ভিডিওতে। একটি ছবিতে দেখা যায় ফুলগাজীর ৪ নং আনন্দপুর ইউনিয়নের ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন অপি। এছাড়াও মিছিল মিটিং সহ বেশ কিছু ছবিতে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকতে দেখা যায় তাকে।

অভিযোগের বিষয়ে নাঈম উদ্দিন ওপির বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে। এ বিষয়ে জানতে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।

এদিকে দীর্ঘদিন ধরে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা অনেক নেতাকর্মী দাবি করছেন, দলের কঠিন সময়ে যারা মাঠে ছিলেন, মামলা-হামলা ও নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনের কার্যক্রম চালিয়ে গেছেন, তাদের অনেকেই মূল্যায়ন করা হয়নি। অথচ অতীতে ভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ থাকা ব্যক্তিরা নতুন কমিটিতে জায়গা পাওয়ায় তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রদলকর্মী বলেন,দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাদের মূল্যায়ন করা না হলে ভবিষ্যতে নেতাকর্মীদের মধ্যে হতাশা বাড়বে। নাঈম উদ্দিন ওপি বর্তমানে কী রাজনৈতিক অবস্থানে রয়েছেন এবং কোন প্রক্রিয়ায় তাকে উপজেলা ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তা নিয়েও সংগঠনের সংশ্লিষ্ট মহলের কাছে পরিষ্কার ব্যাখ্যার দাবি উঠেছে। ফুলগাজী উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই বিভিন্ন পদে থাকা নেতাদের অতীত রাজনৈতিক ভূমিকা, সাংগঠনিক যোগ্যতা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে নাঈম উদ্দিন ওপির অন্তর্ভুক্তির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনের সঙ্গে যোগাযোগ করলে, তিনি বলেন ছাত্রলীগ কর্মী কমিটিতে থাকার বিষয়ে আমি অবগত নই। সঠিক তথ্য প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কিভাবে ছাত্রলীগ কর্মীর নাম ছাত্রদলের তালিকায় এলো সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

সক্রিয় ছাত্রলীগ কর্মী এখন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৬ ২০:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর