infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩

রায়েরবাজারে জুলাই-আগস্টের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রায়েরবাজার জুলাই শহীদ গণকবরে জুলাই-আগস্ট আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা এবং ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

২০২৪ সালের এই দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অকুতোভয় শিক্ষার্থী আবু সাঈদ বৈষম্যবিরোধী আন্দোলনে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে পুলিশের গুলিতে শহীদ হন। তাঁর সেই অনন্য সাহসিকতা ও বীরত্বগাথা বাংলাদেশের জাতীয় ইতিহাসে এক নতুন অভিযাত্রার সূচনা করেছিল। এরপর থেকে এই দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে স্মরণ করা হচ্ছে।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করে বলা হয়, বীর শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জাতি চিরদিন অঙ্গীকারবদ্ধ থাকবে। তাঁদের এই আত্মত্যাগ দেশবাসী সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর