infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩

দোহারে জলাবদ্ধতায় আটকে পড়া মানুষের পাশে ‘টিম দোহার’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম

কয়েকদিনের টানা ও ভারী বর্ষণে ঢাকা জেলার দোহার উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন উপজেলার নিচু এলাকার মানুষ। বিশেষ করে নারিশা ইউনিয়নের বেশ কিছু গ্রামের বহু পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এমন চরম দুর্যোগপূর্ণ মুহূর্তে জলাবদ্ধতায় আটকে পড়া এসব অসহায় ও পানিবন্দী পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় মানবিক সামাজিক সংগঠন "টিম দোহার"।

গতকাল বুধবার দুপুরে টিম দোহারের একঝাঁক স্বেচ্ছাসেবী ও সদস্য নারিশার জলাবদ্ধ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আটকে পড়া মানুষদের মাঝে রান্না করা ও শুকনো খাবার পৌঁছে দেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, টানা বৃষ্টির কারণে অনেক ঘরের চুলো জ্বলছে না। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও দিনমজুর পরিবারগুলো চরম খাদ্য সংকটে পড়েছেন। এই পরিস্থিতিতে অন্তত সাময়িকভাবে তাদের মুখে অন্ন তুলে দিতেই এই তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে নারিশার সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এই খাবার বিতরণ করা হয়েছে।

টিম দোহারের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন সমাজ। তারা বলছেন, প্রশাসনের পাশাপাশি যুবসমাজের এমন ঐক্যবদ্ধ প্রয়াস দুর্যোগকালে বিপন্ন মানুষের মনে নতুন করে বাঁচার আশা জোগায়।

এতে উপস্থিত ছিলেন "টিম দোহার" সভাপতি সোহেল, সদস্য বোরহান ও সাবেক ব্যাংকার মোঃ কবির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুবসমাজের প্রতিনিধিরা।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

দোহারে জলাবদ্ধতায় আটকে পড়া মানুষের পাশে ‘টিম দোহার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর