নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ, সেক্রেটারি হাফেজ রুমান
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নড়াইল জেলা শাখার চলতি সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন সভাপতি ও সেক্রেটারি মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঘোষিত নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাজ মোহাম্মদ এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ রুমান শেখ।
সংগঠন সূত্রে জানা যায়, এর আগে তাজ মোহাম্মদ জেলা শিবিরের সেক্রেটারি ও রুমান শেখ অফিস সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন। মাসিক রিপোর্ট পেশ ও সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা শেষে বিদায়ী সভাপতি এস এম সালাউদ্দিনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে বিদায় জানানো হয়। পরবর্তীতে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন এ নেতৃত্ব গঠন করা হয়।
নবনিযুক্ত সভাপতি তাজ মোহাম্মদ ও সেক্রেটারি হাফেজ রুমান শেখ দায়িত্ব পালনে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে নড়াইল জেলা শাখার কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

আপনার মূল্যবান মতামত দিন: