infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩

জুলাই শহীদ দিবসে কক্সবাজারে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

ইকবাল হোসাইন প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে মহান জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কক্সবাজারে অবস্থিত স্মৃতিস্তম্ভে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান-এর নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, মহান জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁদের আত্মদান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য অনুপ্রেরণা হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জুলাই শহীদ দিবস উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের এ কর্মসূচি শহীদদের প্রতি গভীর সম্মান প্রদর্শনের পাশাপাশি তাঁদের আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

জুলাই শহীদ দিবসে কক্সবাজারে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

ইকবাল হোসাইন

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর