infoamaderdin@gmail.com রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩

জোটের লংমার্চে অলি

‘রেজওয়ানার মতো হারাম মেয়ে আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৯ পিএম

কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রতিষ্ঠাতা ও সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ এক পথসভায় সমর্থকদের উদ্দেশে বলেছেন, 'আপনারা [১১ দলীয় জোট] ক্ষমতায় আসছিলেন; রেজওয়ানার মতো কিছু হারাম মেয়ে ছিল বিধায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই। কারণ তারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না, তারা নামাজ পড়ে না। আল্লাহর রসুলে বিশ্বাস করে না। যার কারণে তারা মুসলমানদের ক্ষমতায় আসতে দেয় নাই।'

তিনি বলেন, 'ইনশাআল্লাহ, আপনারা ক্ষমতায় আসবেন। এখন মানুষের মুখেমুখে হয়েছে, ডিসেম্বরের মধ্যে এ সরকারের পতন হবে। আপনি কিছু করেন বা না করেন, নিজের ভারে নিজে পড়ে যাবেন।'

শনিবার (৫ সেপ্টম্বর) ১১ দলীয় জোট আয়োজিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লার পদুয়ার বাজারের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'আপনাদের নিশ্চয় মনে আছে, ২০২২ সালের পর থেকে আমি অনেকবার বলেছিলাম, শেখ হাসিনা এখন যদি যায় কাপড় নিয়ে যেতে পারবে। পরে গেলে এক কাপড়ে যেতে হবে। ওইটাই হয়েছে। বর্তমান যে সরকারে আছে তাদের ক্ষেত্রেও এর কোনো ব্যত্যয় হবে না। আপনারা শৃঙ্খলা মানুন। শৃঙ্খলা মানলে ১১ দলীয় জোট ক্ষমতায় আসবে।'

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কর্নেল অলি বলেন, 'তারেক সাহেব এসে দেখে যান, জনগণ কী বলে। যেখানে যায় একটা কথাই শুনি, এই সরকারকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না।'

তিনি বলেন, 'আপনার রাষ্ট্রপতি, বিএনপির রাষ্ট্রপতি, আপনার এককালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে। এখন আমরা কী বলব, এটা তো ফখরুল সাহেব বলেই গেছেন। আমরাও বলি, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে।'

তিনি আরও বলেন, 'আজকে যেখানে যান, দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি, জায়গা দখল, নেতা-কর্মীদের হয়রানি, মাদক—যেন এক জাহান্নামে পরিণত হয়েছে।'

অলি আহমেদ বলেন, '১১ দলীয় জোট ছাড়া এই দেশে কখনো সুশাসন প্রতিষ্ঠিত হবে না। এটা তারেক সাহেবকে বুঝতে হবে, দেশবাসীকে বুঝতে হবে।'

তিনি বলেন, 'পরশুদিন একজন আরেকজনকে টেলিফোনে বলতেছে, ভাই আমি একটা স্কুল খুলতে চাই। তোমাকে একটা লেকচার দিতে হবে। অন্যজন জনতে চান, স্কুল কিসের? জবাবে ওই লোক বলেন, তৈল মর্দন করে কীভাবে এডভাইজার হওয়া যায়, এটার জন্য আলাদা একটা স্কুল খুলতে হবে। আমি বলি কী, স্কুল খোলার দরকার নাই। বিএনপির যারা এডভাইজার আছেন তাদের কাছে গেলে তারাই বলতে পারবে।'

১১ দলীয় জোটের সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অলি আহমেদ বলেন, 'এ দেশকে যদি বিদেশীদের হাত থেকে বাঁচাতে চান, চাঁদাবাজমুক্ত করতে চান, সন্ত্রাসমুক্ত করতে চান, সুশাসন প্রতিষ্ঠা করতে চান, স্কুল কলেজে পড়ালেখা করাতে চান—আমাদের জোট সরকারে আসলে সব শৃঙ্খলা ফিরে আসবে।'

তিনি বলেন, 'এখন স্কুল কলেজে পড়ালেখা নাই। কারণ ছেলেমেয়েরা সবাই মোবাইল টেলিফোন নিয়ে ব্যস্ত।'

এসময় তিনি উপস্থিত জনতাকে ১১ দলীয় জোটকে ক্ষমতায় দেখতে চায় কিনা হাত উচিয়ে সমর্থনের জানানোর আহ্বান জানান। তিনি বলেন, 'আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আমরা ক্রমশ সরকারকে বাধ্য করব, জনগণ যেটা চায় সেটা করতে হবে। অন্যথায় বিদায় নিতে হবে।'

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

জোটের লংমার্চে অলি

‘রেজওয়ানার মতো হারাম মেয়ে আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৯ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর