infoamaderdin@gmail.com সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩

কিশোরগঞ্জে নববধূকে তুলে নেওয়া যুবক ছাত্রদলকর্মী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

অভিযুক্ত ছাত্রদলকর্মী আতিকুর রহমান মিয়াদ। সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে বরের গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদ ছাত্রদলের সক্রিয় কর্মী। সোমবার (৩১ আগস্ট) দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৬ আগস্ট কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে হোসেনপুর উপজেলা ছাত্রদলের নেতা হিসেবে মিয়াদ বিশেষ ডিউটি পাসও পেয়েছিলেন।

হোসেনপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব দেলোয়ার হোসেন রাজীব বলেন, ‘মিয়াদ ছাত্রদলকর্মী। তবে কীভাবে প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামের অনুষ্ঠানে ডিউটি পাস পেয়েছিলেন, সেটা বলতে পারব না।’

জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ বলেন, ‘ঘটনা শুনেছি। সে ছাত্রদলের সমর্থক, তবে দলীয় পদে না থাকায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।’

অন্যদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ জানান, ‘মিয়াদ ছাত্রদলের সক্রিয় কর্মী। মেয়ের পরিবার থেকে অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মিয়াদের নেতৃত্বে কিছু যুবক নববধূকে তুলে নিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার বিয়ে হয়। রোববার বিকেলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরযাত্রীরা মাইক্রোবাসে ফিরছিলেন।

বরপক্ষের অভিযোগ, হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০-২৫ যুবক গাড়ি থামায়। এরপর তারা মাইক্রোবাসে ভাঙচুর চালিয়ে একপর্যায়ে নববধূকে তুলে নিয়ে যায়।

ঘটনার পরপরই মিয়াদ ফেসবুকে লেখেন, ‘জীবনে আর কিছু চাওয়ার নাই..!’

হোসেনপুর থানার ওসি রাশেদুল ইসলাম জানান, বরের পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। মেয়েটির পরিবার জানিয়েছে, অভিযুক্ত মিয়াদ মিয়া দীর্ঘদিন তামান্নাকে উত্ত্যক্ত করে আসছিল।

তিনি আরও জানান, তামান্নার সঙ্গে মিয়াদের সম্পর্ক ছিল বলে তাঁরা জানতে পেরেছেন। অন্য ছেলের সঙ্গে বিয়ে দেওয়ায় মিয়াদ ক্ষুব্ধ হয়ে তামান্নাকে তুলে নিয়ে গেছে। তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

কিশোরগঞ্জে নববধূকে তুলে নেওয়া যুবক ছাত্রদলকর্মী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর