infoamaderdin@gmail.com শনিবার, ১৮ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩

প্যারিসে প্রবাসীদের জন্য বিশেষ পাসপোর্ট সেবা, বিনা অ্যাপয়েন্টমেন্টে মিলবে সেবা ৩ দিনে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কনস্যুলার সেবা আরও সহজ ও দ্রুত করতে বিশেষ পাসপোর্ট সেবা কার্যক্রমের ঘোষণা দিয়েছে প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাস। ফ্রান্স সরকারের বৈধতা-সংক্রান্ত আবেদনের জন্য যেসব বাংলাদেশি ইতোমধ্যে প্রিফেকচুরের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তাদের দ্রুত পাসপোর্ট সরবরাহ নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কনস্যুলার সেবাবিষয়ক এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ সরকারের প্রবাসীবান্ধব নীতির অংশ হিসেবে দূতাবাস কনস্যুলার সেবাকে আরও স্বচ্ছ, সহজ ও কার্যকর করতে ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি চলতি বছরের ৩ জুন থেকে চালু হওয়া অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা সেবাগ্রহীতাদের জন্য আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর সেবা নিশ্চিত করবে। একই সঙ্গে দেশের ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

দূতাবাসের ঘোষণায় জানানো হয়, আগামী ২৫ জুলাই, ৮ আগস্ট এবং ২২ আগস্ট—এই তিনটি শনিবার বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালিত হবে। এদিনগুলোতে সকাল থেকে দিনব্যাপী বিনা অ্যাপয়েন্টমেন্টে পাসপোর্ট-সংক্রান্ত সেবা দেওয়া হবে, যাতে বৈধতা-সংক্রান্ত আবেদনকারীরা দ্রুত প্রয়োজনীয় পাসপোর্ট সংগ্রহ করতে পারেন।

এছাড়া ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য নতুন স্লট উন্মুক্ত করা হবে। প্রতিদিনের মোট স্লটের অর্ধেক অনলাইন আবেদনকারীদের জন্য বরাদ্দ থাকবে এবং বাকি অর্ধেক ১৫ মে-এর আগে ইমেইলের মাধ্যমে আবেদন করা ব্যক্তিদের জন্য সংরক্ষিত থাকবে।

মতবিনিময় সভায় অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, নতুন পদক্ষেপ বাস্তবায়িত হলে পাসপোর্টসহ বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে এবং দূতাবাসের সেবার প্রতি প্রবাসীদের আস্থা আরও বাড়বে।

সভায় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম, দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ অন্যান্য কর্মকর্তা।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

প্যারিসে প্রবাসীদের জন্য বিশেষ পাসপোর্ট সেবা, বিনা অ্যাপয়েন্টমেন্টে মিলবে সেবা ৩ দিনে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর