বকশীগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত
জামালপুরের বকশীগঞ্জে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়দুল ইসলাম শামীম, জুলাই শহীদ পরিবারের সদস্য আক্তার হোসেন, জুলাই আন্দোলনে আহত শহিদুল ইসলাম সানি ও মনজুরুল ইসলাম, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার সুমন, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল ইসলাম বাবুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। নতুন প্রজন্মের কাছে তাদের আদর্শ তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।
পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

আপনার মূল্যবান মতামত দিন: