infoamaderdin@gmail.com শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩

আদর্শ সন্তান গঠনে যে বিষয়ে গুরুত্ব দিতে বললেন মসজিদে নববীর ইমাম

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৬ ১৫:০৮ পিএম

যুবসমাজকে সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিয়েছেন মদিনার মসজিদে নববীর ইমাম শায়খ আলী আল-হুযাইফি।

শুক্রবার জুমার খুতবায় শায়খ হুযাইফি বলেন, আত্মশুদ্ধি ও সমাজের অগ্রগতিতে জ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সৎকর্ম ও ইতিবাচক আদর্শের মাধ্যমে সন্তানদের গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত দায়িত্বের বিষয়টি তুলে ধরেন তিনি।

শিশুদের ছোটবেলা থেকেই মৌলিক ধর্মীয় জ্ঞানের ভিত্তি মজবুত করার ওপর গুরুত্ব দেন তিনি। নামাজ ও উত্তম চরিত্রকে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে তিন বলেন, এসব গুণ শিশুদের এমনভাবে গড়ে তুলতে সহায়তা করবে, যাতে তারা সমাজের গঠনমূলক সদস্য হয়ে অন্যদের উপকারে আসতে পারে।

যুবসমাজকে চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, শিল্প ও অর্থনীতিসহ জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে এমন একটি প্রজন্ম গড়ে তুলতে পরিবার ও শিক্ষকদের সম্মিলিত দায়িত্বের ওপর জোর দেন, যারা দেশ ও জাতির সেবা এবং উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

আদর্শ সন্তান গঠনে যে বিষয়ে গুরুত্ব দিতে বললেন মসজিদে নববীর ইমাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৬ ১৫:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর