রাজগঞ্জ অঞ্চলে অপরিকল্পিত মৎস ঘেরের কারণে প্লাবিত পারখাজুরা
মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের পারখাজুরা সহ বিভিন্ন এলাকায় অপরিকল্পিত মৎস ঘের নির্মাণের কারণে প্রবল বর্ষণে ব্যাপক প্লাবন দেখা দিয়েছে। এতে ফসলি জমি, বসতবাড়ি ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।
গতকাল শুক্রবার গভীর রাতে টানা বৃষ্টিতে মণিরামপুরের রাজগঞ্জ অঞ্চল প্লাবিত হয়। পানির তীব্র স্রোতে পারখাজুরা ও আশপাশের গ্রামের নিচু এলাকার ফসলি জমি তলিয়ে যায়। অনেক পরিবারের বসতবাড়িতেও পানি ঢুকে পড়ে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় নিয়ম-নীতি না মেনে মৎস ঘের নির্মাণ করা হচ্ছে। এ কারণে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই এলাকা প্লাবিত হচ্ছে।
এদিকে প্লাবনের কারণে পারখাজুরা বাজার সংলগ্ন নলতা ভাসমান সেতুর প্রধান পাকা সড়কটির বড় অংশ ভেঙে গেছে। ফলে রাজগঞ্জ সহ আশপাশের ৩-৪টি গ্রামের মানুষের চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। স্কুলগামী শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের হাসপাতালে যেতে দুর্ভোগ পোহাতে হবে দুর্ভোগ ।
ক্ষতিগ্রস্ত এলাকাবাসী দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও অপরিকল্পিত মৎস ঘের বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মণিরামপুর ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মাহির দেওয়ান সরেজমিনে আসলে প্রতিনিধির সাথে কথা হলে তিনি জানান,অপরিকল্পিত মৎস ঘের নির্মাণের জন্য ইতিপূর্বেই দুই জনকে জেল জরিমানা করা হয়েছে। নতুন করে অপরিকল্পিত ভাবে ঘের নির্মাণ করতে দেওয়া হবে না বলেও তিনি জানান।

আপনার মূল্যবান মতামত দিন: