infoamaderdin@gmail.com মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

দৌলতপুরে বিএনপির নাম ভাঙিয়ে মন্টি সরকার বাহিনীর বেপরোয়া তাণ্ডব: থানায় আপসের পরও রফিকুলকে ফের হত্যার উদ্দেশ্যে হামলা!

দৌলতপুর প্রতিনিধি প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলামকে আবারও হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে, আবিদ হাসান মন্টি সরকার এবং তার গং এর বিরুদ্ধে।

গত ১৫ জুলাই হামলার ঘটনায় অভিযোগ দায়েরের পর থানায় বসে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হলেও, ২৫ আগস্ট বিকেলে আবারও তার ওপর হামলা চালানো হয়েছে।

হামলার শিকার ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম, বয়স ৪৪ বছর। তিনি মৃত বিশারত মন্ডলের ছেলে। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের নওদাপাড়া এলাকায়।

জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিলো।

এর আগে গত ১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিফায়েতপুর বাজারে একটি ওষুধের দোকানের সামনে তাকে হত্যার উদ্দেশ্য মারধর করা হয়।

এ ঘটনায় তিনি দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে পরে থানায় বসেই আলোচনার মাধ্যমে ওই দিনের বিরোধের সমাধান করা হয়।

কিন্তু মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ বিকেল ৪টার দিকে আগের বিরোধের জের ধরে আবারও হত্যার উদ্দেশ্য মোঃ রফিকুল ইসলামের ওপর হামলা চালানো হয় এবং রফিকুল ইসলামের সবজি বিক্রি করা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, এলাকায় বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন আবিদ হাসান মন্টি সরকার এবং তার গং।

তাদের বিরুদ্ধে বিএনপির নাম ভাঙিয়ে জোর পূর্বক জমি দখল, হত্যা চেষ্টাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, আবিদ হাসান মন্টি সরকারের নেতৃত্বে মোঃ রফিকুল ইসলামের উপর হামলা চালিয়েছে, মোঃ জমির উদ্দীন, বয়স ৬৫ বছর; তার ছেলে মোঃ সাহাজুল, মোঃ শিপলু, মোঃ ডিপলু এবং মোঃ মাহাবুল।

এছাড়া মোঃ মজি ও মোঃ আরমানের নামও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তদের সবার ঠিকানা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের লক্ষীখোলা এলাকায়।

প্রথম দফার হামলার পর আলোচনা করে বিষয়টির সমাধান হলেও পুনরায় হামলার ঘটনায় মোঃ রফিকুল ইসলাম প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এবং পরিবারসহ নিজের নিরাপত্তা চেয়েছেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

দৌলতপুরে বিএনপির নাম ভাঙিয়ে মন্টি সরকার বাহিনীর বেপরোয়া তাণ্ডব: থানায় আপসের পরও রফিকুলকে ফের হত্যার উদ্দেশ্যে হামলা!

দৌলতপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর