infoamaderdin@gmail.com শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩

নীলফামারীতে ২৫ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৬ ২০:০৮ পিএম

নীলফামারীর টেঙ্গনমারী এলাকা থেকে আব্দুল আজিজ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির অভিযোগে মোট ২৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তার আব্দুল আজিজ নীলফামারী সদর উপজেলার সোনারায় (শাহাপাড়া) গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল খালেক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেঙ্গনমারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নীলফামারীসহ রংপুর বিভাগের বিভিন্ন থানায় চুরির মামলা রয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মামলাগুলোর মধ্যে নীলফামারী থানায় ৮টি, সৈয়দপুর থানায় ৪টি, ডোমার থানায় ২টি, ডিমলা থানায় ২টি, জলঢাকা থানায় ১টি, পঞ্চগড় সদর থানায় ১টি, দিনাজপুরের বিরল থানায় ১টি, বোচাগঞ্জ থানায় ২টি, খানসামা থানায় ১টি, ঘোড়াঘাট থানায় ১টি, রংপুরের হারাগাছ থানায় ১টি এবং লালমনিরহাট সদর থানায় ১টি মামলা রয়েছে।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

নীলফামারীতে ২৫ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৬ ২০:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর