infoamaderdin@gmail.com রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩

২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিমি বৃষ্টি: জলাবদ্ধতায় স্থবির রাজধানী, ভোগান্তিতে লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সকাল থেকেই টানা বর্ষণে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। ঘন কালো মেঘ আর অঝোর বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। প্রধান প্রধান সড়কে পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট **৯৭ মিলিমিটার বৃষ্টিপাত** রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শুধু শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত মাত্র ৬ ঘণ্টায় **৭৬ মিলিমিটার** বৃষ্টি হয়েছে, যা চলতি মাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

রাজধানীর বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ধানমন্ডি, মিরপুরের কাজীপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যাওয়ায় যানবাহনের গতি ধীর হয়ে পড়ে এবং দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার রাজশাহী, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানান, সাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং বায়ুচাপের তারতম্যের কারণে গত প্রায় এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, টানা বর্ষণের কারণে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে গত কয়েক দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে গতকাল ওই দুই বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে।

এদিকে আবহাওয়াবিদরা অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং জলাবদ্ধ এলাকায় চলাচলের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে নগরবাসীকে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিমি বৃষ্টি: জলাবদ্ধতায় স্থবির রাজধানী, ভোগান্তিতে লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর