infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ৯ জুলাই ২০২৬
২৫ আষাঢ় ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬ ১৪:০৭ পিএম

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। পঞ্চদশ সংশোধনী বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগে বহাল রাখা নিয়ে আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক প্রতিক্রিয়ায় এই তথ্য জানান আসাদুজ্জামান।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল এদিন খারিজ করে আদালত।

এরপর এ বিষয়ে সচিবালয়ে প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না, সে বিষয়ে আইনমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন একজন সাংবাদিক।

জবাবে আইনমন্ত্রী বলেছেন, ‘ইনশাআল্লাহ। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল।’

‘‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিগত ১৬-১৭ বছর ধরে সংগ্রাম করেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল 'আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব,’’ বলছিলেন আইনমন্ত্রী।

‘সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ’, যোগ করেন আসাদুজ্জামান।
এর আগ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন সংসদে পাস হয়।

সংশোধনীতে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। অবৈধভাবে ক্ষমতা দখল করলে সর্বোচ্চ শাস্তির বিধান, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতির পাশাপাশি সংবিধানে জাতীয় চার মূলনীতি—জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬ ১৪:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর