infoamaderdin@gmail.com রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩

‘দুই মাস ধরে বাড়ি ফিরতে পারছে না ছেলে’

সন্ত্রাসী হুমকির অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সন্ত্রাসীদের প্রাণনাশের হুমকির কারণে গত দুই মাস ধরে ছেলে বাড়িতে ফিরতে পারছেন না বলে অভিযোগ করেছেন এক মা। একই সঙ্গে হামলা, লুটপাট, মিথ্যা মামলা ও ধারাবাহিক হুমকির অভিযোগ তুলে পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার খুর্দ্দ গ্রামের হানিছ মার্কেট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মহনা গ্রামের মৃত আব্দুস ছালাম ফকিরের স্ত্রী রোশেদা খাতুন।

লিখিত বক্তব্যে রোশেদা খাতুন অভিযোগ করেন, একই গ্রামের মজিদ ফকিরের ছেলে খাইরুল ফকিরের নেতৃত্বে একদল ব্যক্তি গত ৯ মে তাদের বাড়িতে অনাধিকার প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করার উদ্যোগ নেওয়ার পর তাঁর ছেলে আবু রাসেলের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে খাইরুল ফকিরের স্ত্রী বাদী হয়ে আদালতে আবু রাসেলসহ পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

রোশেদা খাতুনের ভাষ্য, ঘটনার পর থেকে বিভিন্ন সময় খাইরুল ফকির তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এ কারণে তাঁর ছেলে আবু রাসেল গত দুই মাস ধরে বাড়িতে ফিরতে পারছেন না। পুরো পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনার উদ্ঘাটন, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

অভিযোগের বিষয়ে খাইরুল ফকির বা তাঁর পরিবারের কোনো সদস্যের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

‘দুই মাস ধরে বাড়ি ফিরতে পারছে না ছেলে’

সন্ত্রাসী হুমকির অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর