infoamaderdin@gmail.com সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৬ ১৮:০৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩ জনে।

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৬২ জন। আর গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনে।

একই সময়ে নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ১৯ হাজার ৩১২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৪ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন।

মৃত্যুর হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৮৭৪ শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৬ ১৮:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর