infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩

দৌলতপুরে প্রান্তিক মাছ চাষীকে ব্যাটারিচালিত ভ্যান দিলেন ইউএনও

ওহিদুল ইসলাম নেন্টু মোল্লা প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী ইউনিয়নের দৌলতখালী গ্রামের প্রান্তিক মাছ চাষী মোহাম্মদ সালাউদ্দিনকে জীবিকা নির্বাহে সহায়তা হিসেবে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দম গুহ আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ সালাউদ্দিনের হাতে ব্যাটারিচালিত ভ্যানগাড়ি, ব্যাটারি ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি তুলে দেন।

জানা গেছে, দিশা স্বেচ্ছাসেবী অর্থ সহায়তা কেন্দ্রের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা বলেন, এ ধরনের সহায়তা প্রান্তিক ও স্বল্প আয়ের মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সহায়তা গ্রহণের পর মোহাম্মদ সালাউদ্দিন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই ব্যাটারিচালিত ভ্যানগাড়ি তার পরিবারের আয় বাড়াতে এবং মাছ চাষের পাশাপাশি বিকল্প আয়ের সুযোগ তৈরি করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

দৌলতপুরে প্রান্তিক মাছ চাষীকে ব্যাটারিচালিত ভ্যান দিলেন ইউএনও

ওহিদুল ইসলাম নেন্টু মোল্লা

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর