infoamaderdin@gmail.com বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩

কিশোরগঞ্জ বেগম খালেদা জিয়া মডেল স্কুল এন্ড কলেজে ঈদে মিল্লাদুন্নবী উদযাপিত

সেলিম রেজা প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৬ ১৮:০৮ পিএম

নীলফামারী কিশোরগঞ্জ বেগম খালেদা জিয়া মডেল স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক। বক্তব্যে তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মহান শিক্ষা অনুসরণ করে দৈনন্দিন জীবন পরিচালনায় শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র শিক্ষক মোঃ মেনহাজুল ইসলাম, মোঃ আহসানুল হক, মোঃ মহিদুল ইসলাম, মোঃ আব্দুল হাকিম এবং মোঃ খোরশেদ আলম। বক্তারা মহানবী (সা.)-এর মানবপ্রেম, সাম্য ও শান্তির বার্তার বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আলোচনা সভা শেষে মহানবী (সা.)-এর ওপর দরুদ পাঠ করা হয় এবং দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

কিশোরগঞ্জ বেগম খালেদা জিয়া মডেল স্কুল এন্ড কলেজে ঈদে মিল্লাদুন্নবী উদযাপিত

সেলিম রেজা

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৬ ১৮:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর