infoamaderdin@gmail.com মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি

বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ ও শিগগিরই সাক্ষাতের আশা

নিউজ ডেস্ক প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৯ পিএম

যুক্তরাষ্ট্রের বোয়িং (Boeing) কোম্পানির তৈরি উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। গতকাল, ৩১ আগস্ট হোয়াইট হাউস থেকে এই চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট খুব শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

চিঠির শুরুতে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, "বোয়িং বিমান কেনার বিষয়ে আমি সবেমাত্র আপনার চিঠিটি পেয়েছি এবং বিমান কেনার আপনার এই সিদ্ধান্তকে আমি গভীরভাবে সাধুবাদ জানাই। বোয়িং আপনাদের হতাশ করবে না এবং আমি এই বিষয়টি ভুলব না।"

উভয় নেতার মধ্যে সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত দিয়ে চিঠিতে ট্রাম্প আরও লেখেন, "এই বিষয়ে আপনার মনোযোগের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং অদূর ভবিষ্যতে আমি আপনার সাথে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি।"

বাংলাদেশের জনগণের প্রতি বিশেষ বার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট চিঠির শেষাংশে বলেন, "দয়া করে বাংলাদেশের জনগণের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা এবং ভালোবাসা পৌঁছে দেবেন। তারা অনেক কঠিন পরিস্থিতি পার করেছে, তবে আপনার সুযোগ্য নেতৃত্বে আমি নিশ্চিত যে তারা এবং আপনার দেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে!"

চিঠির নিচে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড জে. ট্রাম্পের স্বাক্ষর রয়েছে।

কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এই চিঠি একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। বিশেষ করে বোয়িং বিমান কেনার মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি

বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ ও শিগগিরই সাক্ষাতের আশা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৯ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর