infoamaderdin@gmail.com মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

নবাবগঞ্জে আঞ্জুমান আরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

সাইদুর রহমান সুমন প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ১৬:০৭ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সীতাকোটে অবস্থিত আঞ্জুমান আরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।

সোমবার (২০ জুলাই) সকালে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করে শিক্ষা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, অবকাঠামো, আসবাবপত্র ও পরিবহন ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। পরিদর্শন শেষে বিদ্যালয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় ইউএনও বলেন, "প্রতিবন্ধী ব্যক্তি বা শিশুরা সমাজের বোঝা নয়। সঠিক শিক্ষা, প্রশিক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করা গেলে তারাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।"

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি ৪১ শতাংশ জমির ওপর পরিচালিত হচ্ছে। বর্তমানে এখানে ১৪ জন শিক্ষক, ১১ জন কর্মচারী এবং ২২১ জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থাও রয়েছে।

এদিকে, স্থানীয়রা বিদ্যালয়টিকে দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, এমপিওভুক্ত হলে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

নবাবগঞ্জে আঞ্জুমান আরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

সাইদুর রহমান সুমন

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ১৬:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর