infoamaderdin@gmail.com শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩

খুলনায় কোডিনযুক্ত কফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফাহিম ইসলাম প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৯ পিএম

খুলনায় অভিযান চালিয়ে কোডিন ফসফেটযুক্ত কফ সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে শেখপাড়া বি.কে. রায় রোড সংলগ্ন আগাখান স্কুল সংযোগ গলিতে অভিযান চালানো হয়। এ সময় আব্দুল মজিদ ওরফে কচি সাহেবের পাকা ভবনের নিচতলার একটি ভাড়াটিয়া কক্ষ থেকে ৭ বোতল কোডিন ফসফেটযুক্ত WINCEREX Cough Syrup (৭০০ মি.লি.) এবং ৫ বোতল Eskuf Cough Syrup (৫০০ মি.লি.), মোট ১২ বোতল বা ১ হাজার ২০০ মি.লি. উদ্ধার করা হয়।

অভিযানে সুমা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেখ শাহজাহান কবির ওরফে মিঠু (৫১)-কে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারায় মামলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শেখ শাহজাহান কবির ওরফে মিঠুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে পূর্বে মোট ১২টি মামলা রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

খুলনায় কোডিনযুক্ত কফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফাহিম ইসলাম

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৯ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর