infoamaderdin@gmail.com সোমবার, ৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

তৌফিক তাপস প্রকাশিত: ০২ আগষ্ট ২০২৬ ১৪:০৮ পিএম

নওগাঁয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে বিয়াম ল্যাবরেটরি স্কুল থেকে একটি র‍্যালি বের হয়ে মুক্তির মোড় নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম পিপিএম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নওগাঁ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো শহিদুল ইসলামসহ নার্সারি মালিকগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। মেলায় ৪৪টি স্টল অংশ গ্রহন করে। মেলা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত সাত দিন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

নওগাঁয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

তৌফিক তাপস

প্রকাশিত: ০২ আগষ্ট ২০২৬ ১৪:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর