infoamaderdin@gmail.com রবিবার, ৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩

খুলনায় পুলিশ দম্পতির মোটরসাইকেলে পুলিশের গাড়ির ধাক্কা, পালিয়ে যাওয়ার অভিযোগ

ফাহিম ইসলাম প্রকাশিত: ০৯ আগষ্ট ২০২৬ ১৫:০৮ পিএম

খুলনা নগরীর ময়লাপোতা-গল্লামারী শের-এ বাংলা রোডের ৪ নম্বর কাশেম নগর এলাকায় পুলিশ দম্পতির মোটরসাইকেলে পুলিশের একটি জিপ গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯টা ৩১ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। দুর্ঘটনার সময় মোটরসাইকেলে ছিলেন পুলিশের এসআই উত্তম দে ও তার সহধর্মিণী।

অভিযোগ অনুযায়ী, পুলিশের জিপ গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়ার পর ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। পরবর্তীতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট গাড়িটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

ঘটনার পর এসআই উত্তম দে বিষয়টি তাৎক্ষণিকভাবে তার ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে অবহিত করেন।

এ ঘটনায় শুক্রবার (৭ আগস্ট) থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে দুর্ঘটনার সময় পুলিশের ওই গাড়িতে কারা ছিলেন এবং কী কারণে দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে চলে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

খুলনায় পুলিশ দম্পতির মোটরসাইকেলে পুলিশের গাড়ির ধাক্কা, পালিয়ে যাওয়ার অভিযোগ

ফাহিম ইসলাম

প্রকাশিত: ০৯ আগষ্ট ২০২৬ ১৫:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর