infoamaderdin@gmail.com সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরার কালিগঞ্জে বৃদ্ধাকে মারধর ও হুমকি, থানায় অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশিত: ০৯ আগষ্ট ২০২৬ ১৩:০৮ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শুইলপুর গ্রামে এক বৃদ্ধা নারী ও সচিবালয় কর্মকর্তার মাকে বেআইনিভাবে ডেকে এনে মারধর, অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় রেজাউল গাজী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ হালিমা খাতুন (৫৫) বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী হালিমা খাতুনের ছেলে সচিবালয়ে কর্মরত থাকায় তিনি বাড়িতে প্রায় একাই বসবাস করেন। অভিযুক্ত রেজাউল গাজী (পিতা- মৃত পিয়ার আলী গাজী) দীর্ঘদিন ধরে উক্ত বৃদ্ধার বাড়ির ওপর দিয়ে নিজের মৎস্য ঘেরে যাতায়াত করে আসছিলেন। নিরাপত্তার স্বার্থে হালিমা খাতুন মূল গেট বন্ধ রাখলে অভিযুক্ত ব্যক্তি প্রায়ই তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে অশালীন আচরণ করতেন।

​ঘটনাক্রম বর্ণনা করে ভুক্তভোগী জানান, গত ৬ আগস্ট আনুমানিক দুপুর ২টার দিকে তিনি নিজ ঘরে নামাজরত অবস্থায় ছিলেন। এ সময় অভিযুক্ত রেজাউল গাজী তাঁকে ডেকে বাইরে নিয়ে আসেন এবং কথা-কাটাকাটির একপর্যায়ে হাতে থাকা লাঠি/কোচা দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় হাসিনা বেগম ও খাইরুলসহ আশেপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ব্যক্তি তাঁকে ছেড়ে দেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললে রেজাউল গাজী তাঁকে প্রাণনাশের হুমকি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

​এ বিষয়ে ভুক্তভোগী হালিমা খাতুন বলেন, "আমি একজন বৃদ্ধা মানুষ, বাড়িতে একাই থাকি। আমাকে যেভাবে মারধর ও ভয়ভীতি দেখানো হয়েছে, তাতে আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর সুষ্ঠু বিচার ও আইনগত শাস্তি চাই।"

​ঘটনার বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একজন বৃদ্ধ নারীর ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

​এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

সাতক্ষীরার কালিগঞ্জে বৃদ্ধাকে মারধর ও হুমকি, থানায় অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০৯ আগষ্ট ২০২৬ ১৩:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর