বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
বহুজাতিক তামাক ও পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি. (বিএটি বাংলাদেশ)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ মে থেকে তার এ নিয়োগ কার্যকর হয়েছে।
তিনি প্রতিষ্ঠানটির বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মনীষা আব্রাহামের স্থলাভিষিক্ত হলেন, যার মেয়াদে বিএটি বাংলাদেশ শক্তিশালী ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করেছে।
কাখাবের বেনিদজে বিশ্বব্যাপী ফাস্ট-মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) খাতে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন দূরদর্শী ব্যবসায়িক নেতা। এর মধ্যে দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে তিনি আন্তর্জাতিক পর্যায়ে বোর্ড ম্যানেজমেন্টের দায়িত্বে নিয়োজিত ছিলেন। ২০০১ সালে বিএটিতে যোগদানের পর থেকে তিনি মার্কেটিং, সাপ্লাই চেইন এবং জেনারেল ম্যানেজমেন্টে একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেছেন।
দীর্ঘ বৈচিত্র্যময় কর্মজীবনে কাখাবের বেনিদজে ইউক্রেন, মধ্যপ্রাচ্য, ককেশাস অঞ্চল (আজারবাইজান, জর্জিয়া ও আর্মেনিয়া), মলদোভা এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বহুসাংস্কৃতিক বাজারে দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা ও নেতৃত্ব দিয়েছেন। বিএটি বাংলাদেশে যোগদানের পূর্বে তিনি বিএটি সুইজারল্যান্ড এবং বিএটি অস্ট্রিয়া ক্লাস্টারের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যবসায়িক ধারা পুনরুজ্জীবিতকরণ, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণ, পোর্টফোলিও রূপান্তর এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে তার দক্ষতা ব্যাপকভাবে স্বীকৃত।
শিক্ষাগত যোগ্যতায় কাখাবের বেনিদজে এক্সিকিউটিভ এমবিএ, জুরিসপ্রুডেন্সে স্নাতকোত্তর এবং ল্যান্ডস্কেপ আর্কিটেকচারে ডিগ্রি অর্জন করেছেন। ২০২৬ সালের ১ মে তিনি বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
নতুন পদে দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে কাখাবের বেনিদজে বলেন, “১১৬ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এবং দেশের অন্যতম শীর্ষ করদাতা প্রতিষ্ঠান বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত। আমাদের মেধাবী সহকর্মী এবং অংশীদারদের সাথে নিয়ে প্রতিষ্ঠানের এই শক্ত ভিত্তিকে আরও সুদৃঢ় করা, ব্যবসার নতুন প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অর্থবহ অবদান রাখা হবে আমার প্রধান অগ্রাধিকার।”
সংশ্লিষ্টরা মনে করছেন, কাখাবের বেনিদজের আন্তর্জাতিক অভিজ্ঞতা, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং বৈশ্বিক নেতৃত্বগুণ বিএটি বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে দেশের এই অন্যতম শীর্ষ করদাতা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ও টেকসই অবদানের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মূল্যবান মতামত দিন: