infoamaderdin@gmail.com মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় ব্লিস হসপিটালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, রোগী স্থানান্তর শুরু

রাকিবুল ইসলাম প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৬ ১৫:০৮ পিএম

সাতক্ষীরা শহরের ব্লিস হসপিটালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে যানা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে জোহরের নামাজের সময় হঠাৎ বিকট শব্দে হসপিটালের একটি অংশে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে চারদিক ধোঁয়ার কুণ্ডলীতে আচ্ছন্ন হয়ে পড়ে। হসপিটালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা তীব্র আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। বিষাক্ত ধোঁয়ায় বেশ কয়েকজন রোগী অসুস্থ বোধ করেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় উদ্ধারকর্মীরা জানান, অগ্নিকাণ্ডের পরপরই ভর্তি থাকা রোগীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত সরিয়ে নেওয়া শুরু হয়। অ্যাম্বুলেন্সযোগে তাদের সাতক্ষীরা শহরের অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

বর্তমানে হসপিটালটিতে উদ্ধার কাজ চলমান রয়েছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

সাতক্ষীরায় ব্লিস হসপিটালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, রোগী স্থানান্তর শুরু

রাকিবুল ইসলাম

প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৬ ১৫:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর