infoamaderdin@gmail.com মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাযায় যুবলীগ নেতা শাহিদ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৬ ১৬:০৮ পিএম

নীলফামারীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১২ টায় রংপুর জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে দুপুর ২ টা ৩০ মিনিটে নীলফামারী ডাকবাংলো সার্কিট হাউজ ঈদগাহ মাঠে মায়ের জানাজায় পৌঁছান।

জানা যায়, জেলা যুবলীগ নেতার মা রওশন আরা গতকাল রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেন। আজকে সকাল ১২ টায় প্যারোলে মুক্তি পেয়ে ৫ ঘণ্টার জন্য পুলিশি নিরাপত্তায় ছুটে আসেন মায়ের জানাজায়। পরে শহরের ডাকবাংলো সার্কিট হাউজ ঈদগাহ মাঠে মায়ের জানাজায় অংশগ্রহণ করেন। সেখানে জানাজা শেষে তাকে রংপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মায়ের জানাজায় অংশগ্রহণ করতে তাকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। শহরজুড়ে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।রংপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার এ এস এম কামরুল হুদার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর দুটি হত্যাসহ পাঁচটি মামলার আসামি যুবলীগ নেতা শাহিদ মাহমুদ ৷ ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রাতে রংপুর নগরীর ধাপ লালকুঠির একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাযায় যুবলীগ নেতা শাহিদ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৬ ১৬:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর